বেনাপোল প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানার বর্ণাঢ্য র্যালি। ছবি: ধ্রুব নিউজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা এক বর্ণাঢ্য র্যালি বের করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের গেট থেকে র্যালিটি শুরু হয়ে বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠ ও বেনাপোল কাস্টম হাউজের গেট অতিক্রম করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের পোর্ট থানা শাখার আমির মো. রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, যুব বিভাগের সভাপতি ডাক্তার ইমরান হোসেন, নায়েবে আমির মোঃ হাবিবুর রহমান, বেনাপোল পৌর জামায়াতের আমির মাওলানা রিয়াছত আলী, সেক্রেটারি আলহাজ্ব নূরুল হক, যুব বিভাগের সভাপতি মোঃ কামরুজ্জামান, তারবিয়াত সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইলিয়াস এবং প্রচার সম্পাদক মোঃ আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহান স্বাধীনতার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ধ্রুব/এস.আই