Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় মাটি ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৫:৪৮ পিএম
চৌগাছায় মাটি ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিহত আজিজুর রহমান (৫৫)। ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাটি ধসে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে একটি নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাইলিংয়ের কাজ চলাকালীন হঠাৎ করে ওপর থেকে মাটি ধসে পড়ে এ ঘটনা ঘটে ।

নিহত আজিজুর রহমান (৫৫) যশোর চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গধাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একটি নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাইলিংয়ের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করে ওপর থেকে মাটি ধসে পড়ে। এ সময় মাটির নিচে চাপা পড়ে যান আজিজুর ।

ঘটনার পরপরই আশপাশে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

পরে যশোর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)