বাঁকড়া (ঝিকরগাছা) প্রতিনিধি
বাঁকড়া ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঁকড়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি অ্যাডভোকেট মুফতি আবু জাফর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঁকড়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি তৌহিদুর রশিদ ও অ্যাডভোকেট হাবিব কায়সার। এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আনিছুর রহমান, বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হেলাল উদ্দিন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি সেক্টরে সৎ, যোগ্য ও আমানতদার মানুষকে নির্বাচন করা প্রয়োজন। যার জ্বলন্ত প্রমাণ যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্মানী দুই উপজেলার সাধারণ জনগণের চিকিৎসার কাজে ব্যয় করার যে ঘোষণা দিয়েছেন, তা মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত।