ধ্রুব ডেস্ক
মধ্যপ্রচ্যের মানচিত্র ছবি: ফাইল
কাতার ভিত্তিক টেভিভিশন চ্যানেল আল–জাজিরা জানিয়েছে মধ্যপ্রাচ্যে দুই হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা করছে।
এদিকে এবিসি নিউজ জানিয়েছে, ওয়াশিংটন এই দুই হাজার ২০০ মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে থাকা তিনটি যুদ্ধজাহাজে মোতায়েন করার কথা ভাবছে।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আল–জাজিরাকে জানিয়েছেন, জাপানের ওকিনাওয়ার মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের নেওয়া হবে।