Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গাজায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ৮৩৬ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৭:৩৪ পিএম
গাজায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ৮৩৬ মরদেহ

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘ তিন বছরের সামরিক আগ্রাসন ও বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৪ হাজার ৩৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখ ৭৫ হাজার ৩৭১ জন।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়, গত ৪৮ ঘণ্টার নতুন করে ১০ জন নিহত হয়েছেন (যাঁদের মধ্যে একজন আগের আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন) এবং আহত হয়েছেন আরও ৬৫ জন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে এ পর্যন্ত অন্তত এক হাজার ৪৭১ জন ফিলিস্তিনি নিহত ও পাঁচ হাজার ২৫৪ জন আহত হয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৮৩৬ জনের মরদেহ।

এদিকে তথাকথিত যুদ্ধবিরতির প্রথম বার্ষিকীতেও গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের সূত্র জানিয়েছে, দিনভর বিভিন্ন এলাকায় চালানো হামলায় আট বছর বয়সি এক শিশুকন্যা নিহত হয়েছে।

 

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)