Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ ও ইউটিউবার ধ্রুব রাঠিসহ বহু আটক

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ১২:০৩ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ১২:৩৬ পিএম
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ ও ইউটিউবার ধ্রুব রাঠিসহ বহু আটক

জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠি ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে বহনকারী উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই সেখানে ঢুকে পড়ে পুলিশ। যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই তাঁকে আটক করা হয়েছে। 

পুলিশ উড়োজাহাজে প্রবেশ করার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দিপকে। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকে দিপকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।

দিপকের পোস্ট করা ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচই হতে দেখা যায়। সিজেপির সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। উড়োজাহাজ থেকে যাত্রীদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ তাঁদের আটক করতে এসেছে, সে প্রশ্ন তোলেন তাঁরা।

দিল্লির যন্তর মন্তরে ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রস্তাবিত বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার চেষ্টার সময় জার্মানি প্রবাসী জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ভারতে আসা ধ্রুব রাঠিকে দিল্লি যাওয়ার পরিকল্পনা থেকে বিরত থাকার অনুরোধ করতে দিল্লি ও গুরগাঁও পুলিশের যৌথ দল তার গুরগাঁওয়ের সেক্টর-৫৬ এর কেন্দ্রীয় বিহার সোসাইটির বাসভবনে যায়। তবে তিনি আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধ মেনে রাজধানীতে যেতে অস্বীকৃতি জানালে শান্তি বজায় রাখার স্বার্থে তাকে আটক করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ককোরোচ জনতা পার্টি (সিজিপি) ধ্রুব রাঠির আটকের বিষয়টি নিশ্চিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, নির্বাচনী ত্রুটি নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ ও কণ্ঠ রোধ করতেই সরকার এই ধরনের দমনপীড়ন চালাচ্ছে এবং তারা রাঠিসহ আটক সকল নাগরিকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজিপি-র নির্ধারিত বিক্ষোভে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। গুরগাঁও পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)