❒ মার্কিন-ইসরাইলি হামলা
ধ্রুব ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত ১৯৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একটি আট মাসের মেয়ে শিশু রয়েছে। খবর আল-জাজিরার।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ফাতেমেহ মোহাজেরানি নিহত শিশুদের ছবিসংবলিত একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে এ তথ্য জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এ খবর জানিয়েছে।
মোহাজেরানি বলেন, হামলায় একটি চার মাস বয়সী শিশুও আহত হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি স্বাস্থ্যখাতে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, এ পর্যন্ত হামলায় ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
তিনি আরো জানান, হামলায়
এর মধ্যে চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।
ইরান সরকারের দাবি, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন।