Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসরায়েলে জরুরি সরকার গঠনের ঘোষণা গাদি আইজেনকটের

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:৪১ পিএম
ইসরায়েলে জরুরি সরকার গঠনের ঘোষণা গাদি আইজেনকটের

ইসরায়েলে জরুরি সরকার গঠনের ঘোষণা গাদি আইজেনকটের ছবি: সংগৃহীত

ইসরায়েলের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটাতে জরুরি সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই পার্লামেন্টে নতুন সরকার গঠনের প্রস্তাব পেশ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। বৃহত্তর জোট গঠনের প্রচেষ্টা সফল না হলে আরব রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠনের বিকল্প পরিকল্পনাও তার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের সংকট উত্তরণে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

​গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ১২০ আসনবিশিষ্ট ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কোনো একক জোটই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ওই নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং আইজেনকটের জোট ৪৮টি আসনে জয়লাভ করে। এ ছাড়া আরব দলগুলোর ঝুলিতে গেছে ১৯টি আসন। বর্তমান সমীকরণে আইনপ্রণেতাদের সামনে দুটি পথই খোলা রয়েছে বলে মনে করেন আইজেনকট-হয় নতুন সরকার গঠন করা, নতুবা দেশকে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেওয়া। তবে সংখ্যালঘু সরকার গঠনের এই পরিকল্পনা নিয়ে আইজেনকটের নিজ জোটেই বিভক্তি দেখা দিয়েছে। জোটের অন্যতম শরিক ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরব দলগুলোর সমর্থনপুষ্ট কোনো সরকারের পক্ষে তিনি ভোট দেবেন না। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সংখ্যালঘু সরকারের পরিবর্তে আইজেনকটের নেতৃত্বে একটি বৃহত্তর ঐক্যের সরকার গঠনের পক্ষে নিজের অবস্থানের কথা তুলে ধরেছেন।

​আরব দলগুলোর সহযোগিতায় সরকার গঠনের এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, এমন কোনো পদক্ষেপ ইসরায়েলের ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে। নেতানিয়াহুর এই বক্তব্যের পাল্টা জবাবে আইজেনকট অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইরানকে ঘিরে সৃষ্ট উত্তেজনাকে ব্যবহার করছেন এবং আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন। তবে সব মতপার্থক্য ও রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও একটি কার্যকর সরকার গঠনের লক্ষ্যে হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গাদি আইজেনকট।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)