নিজস্ব প্রতিবেদক
যশোরে ইসলামী ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার মানবসম্পদ বিভাগের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের সার্কিট হাউজপাড়ার প্রাচ্যসংঘের ওবায়দুলবারী হলে প্রোগ্রামের আয়োজন করা হয়। সংগঠনের সদস্য ও থানা নেতৃবৃন্দদের দক্ষ, যোগ্য ও দূরদর্শী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক প্রফেসর ড. আহসান হাবীব ইমরোজ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. কাজী বরকত আলী।
বক্তারা অনুষ্ঠানে ছাত্রশিবির নেতাদের ভূ-রাজনীতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়া সমসাময়িক বৈশ্বিক-রাজনৈতিক-অর্থনেতিক প্রেক্ষাপট, ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে করণীয়সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক আলোচনা করেন।
সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর সভাপতি উবায়দুল্লাহ হুসাইন। সঞ্চালনা করেন সেক্রেটারি খালিদ ইবনে খলিল। উপস্থিত ছিলেন যশোর জেলা পশ্চিম সভাপতি ইসমাইল হোসেন, জেলা পূর্ব সভাপতি মিনারুল ইসলাম, শহর শাখার এইচআরএম সম্পাদক আরাফাত ইসলাম প্রমুখ।