Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৫২ পিএম
রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

ছবি: সংগৃহীত

আদালতের বিচারক ইউজি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সিদ্ধান্ত পাঠ করে শোনান। এতে আদালত বলেন, গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হয়েছে মিয়ানমার। দেশটিকে সনদের ৫ অনুচ্ছেদের অধীনে বিদ্যমান বাধ্যবাধকতা লঙ্ঘন বন্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশ দেয়া হয়।

গণহত্যা সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। রোহিঙ্গা গণহত্যা মামলায় দেশটিকে দোষী সাব্যস্ত করে এমন সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়া এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের বিচারক ইউজি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সিদ্ধান্ত পাঠ করে শোনান। এতে আদালত বলেন, গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হয়েছে মিয়ানমার। দেশটিকে সনদের ৫ অনুচ্ছেদের অধীনে বিদ্যমান বাধ্যবাধকতা লঙ্ঘন বন্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশ দেয়া হয়।

এ ছাড়া ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট গণহত্যা সনদের ৩ অনুচ্ছেদবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে ও কার্যকর তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের অষ্টম ও নবম সিদ্ধান্তে ভবিষ্যতে গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়টি উঠে আসে। এ বিষয়ে আদালত বলেন, সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি হবে না—এমন নিশ্চয়তা ও প্রতিশ্রুতি দিতে হবে মিয়ানমারকে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর রায়ে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণমূলক পুনর্বাসনমূলক ব্যবস্থা (রেস্টিটিউশন) গ্রহণের সিদ্ধান্ত দেন আদালত।

আদালতের দশম ও একাদশ সিদ্ধান্তে রোহিঙ্গাদের ক্ষতিপূরণের বিষয়টি উঠে আসে। আদালত সিদ্ধান্ত দেন, গণহত্যা প্রতিরোধে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে।

একই ভোটে আদালত জানান, রোহিঙ্গাদের প্রাপ্য ক্ষতিপূরণের পরিমাণ এবং ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার দেয়ার পদ্ধতি আইসিজেই নির্ধারণ করবে।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)