Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উৎসবে উজ্জ্বল উম্মুল ক্বোরা একাডেমীর পুরস্কার বিতরণী

সাইফুল ইসলাম সাইফুল ইসলাম
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০১:১০ পিএম
আপডেট : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৯:৫২ পিএম
উৎসবে উজ্জ্বল উম্মুল ক্বোরা একাডেমীর পুরস্কার বিতরণী

শনিবার যশোরের পিটিআই মিলনায়তনে ছিল উম্মুল ক্বোরা মডেল একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: ধ্রুব নিউজ

শনিবার যশোরের পিটিআই মিলনায়তনে ছিল উম্মুল ক্বোরা মডেল একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনটি ছিল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের এক মিলনমেলা। অনুষ্ঠানজুড়ে ছিল ছোট ছোট শিশুদের নানা আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন উম্মুল ক্বোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজেদুর রহমান। এরপর ইংরেজি ভাষায় কথা বলে মঞ্চ মাতিয়ে রাখে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান জাওয়াদ। ছোট এই শিক্ষার্থীর সাবলীল উচ্চারণ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান শিক্ষক এ কে এম সামছুজ্জামান গত এক বছরের কাজের ধারা ও আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব হাসান হাবিব। তিনি তার বক্তব্যে পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষাটাই সবচেয়ে জরুরি।

তিনি বলেন, ‘কেবল পুঁথিগত বিদ্যায় প্রকৃত শিক্ষা পূর্ণ হয় না। প্রযুক্তিনির্ভর এই যুগে শিক্ষার্থীদের অবশ্যই নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’ প্রতিষ্ঠানের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি শিক্ষার্থীদের স্বপ্নজয়ের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, রুপসা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার মাওলানা তৌহিদুর রহমান এবং মুফাসসিরে কুরআন ও ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাসান আল মামুন লাল। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। এ বছর একাডেমিক ফলাফল ও বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখা মোট ৬৬ জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। পুরস্কার পাওয়ার আনন্দ আর উল্লাসে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উজ্জ্বল আভা।

পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। গান, কবিতা আবৃত্তি আর নাটিকার মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরে মেধা ও মননের এক দারুণ সমন্বয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উম্মুল ক্বোরা মডেল একাডেমির নির্বাহী পরিচালক ইমরান হোসাইন অতিথিবৃন্দসহ উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, উম্মুল ক্বোরা মডেল একাডেমী আগামীতে শিক্ষার পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রমকে আরও বেগবান করার পরিকল্পনা গ্রহণ করেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)