Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৭:৩৪ এ এম
দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা পর্যন্ত ঝড়-বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

ঝড়ো আবহাওয়া ও আকস্মিক ঝড়ের আশঙ্কায় এসব অঞ্চলের নদী তীরবর্তী নৌযানগুলোর নিরাপত্তার স্বার্থে নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী সকল নৌযানকে সাবধানে ও সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)