Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৮:৪৯ পিএম
যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ। ছবি: ধ্রুব নিউজ

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ।

রোববার বেলা ১১টায় চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন।

যশোর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব ও সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি: আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, যশোর শাখা সভাপতি: জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি: হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক: মো. শহীদুল আলম, যুগ্ম সম্পাদক: মো. আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক: কামরুন নাহার, মহিলা বিষয়ক সম্পাদিকা: মিনা আক্তার, উপদেষ্টা: গোপিকান্ত সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে সরকারি কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির পক্ষ থেকে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে নেতৃবৃন্দ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)