Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৪র্থ  ও ৫ম শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৯:২০ এ এম
৪র্থ  ও ৫ম শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’

ছবি: এ আই প্রণীত

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে শক্তিশালী করা হচ্ছে। এরই অংশ হিসেবে সরকার চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

গতকাল শুক্রবার রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গঠনে সহায়ক। একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে যেকোনো সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারে।’

তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার অপরিহার্য উল্লেখ করে ববি হাজ্জাজ সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আত্মরক্ষার সক্ষমতা তৈরির মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাকবেল্ট অর্জনকারী কারাতেকাদের মধ্যে সনদ ও ব্ল্যাকবেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি কৃতী কারাতেকাদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)