Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে শারজাহ চ্যারিটির শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৪:১৮ পিএম
ঝিকরগাছায় ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে শারজাহ চ্যারিটির শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের ঝিকরগাছায় ১৯২ জন ইয়াতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় ১৯২ জন ইয়াতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ’ এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির কাফালতভুক্ত ১৯২ জন ইয়াতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষার আলো থেকে যেন কোনো শিশু বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সুবিধাবঞ্চিত ইয়াতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়।

নতুন স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে হাসি। স্থানীয়রা সংস্থাটির এমন মানবিক ও প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব শিশু যেন সুন্দর পরিবেশে লেখাপড়া করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে জন্য সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন।

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)