Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৪:৩৫ পিএম
যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, দুই নারী আটক

ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নেশাজাতীয় কফ সিরাপ, শাড়ি, কম্বল, ওষুধ ও প্রসাধনীসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা।
শনিবার (৭ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ কাশিপুর বিওপি ও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও দুই নারীকে আটক করে।
আটক নারীরা হলেন শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মোছা. ফুলসুরাত (২৪) ও মোছা. জায়েদা (৫৫)।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় দুই বোতল নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপ, ছয়টি শাড়ি, ২৫টি কম্বল, দুই প্যাকেট ফুচকা, তিন প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি ওষুধসামগ্রী এবং ২৩১টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট মূল্য ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)