Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৩৩ এ এম
এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন এ তথ্য জানান।

বেলাল হোসেন বলেন, রোববার (২ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় নেওয়া প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকার শর্ত ছিল।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএর শর্ত ছিল ৭.৫০।

তবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিভাগের ক্ষেত্রেও আবেদনের যোগ্যতা শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।

এদিকে আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে রাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ওই দিন বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি কার্যক্রম। পরদিন ৯ জানুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১২ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)