Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে পৌরসভার বাজেট পেশ

রফিক মন্ডল , রফিক মন্ডল ,
প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৯:২০ পিএম
কোটচাঁদপুরে পৌরসভার বাজেট পেশ

কোটচাঁদপুর পৌরসভার বাজেট পেশ করছেন পৌরপ্রশাসক দীপা রানী সরকার। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে. এবারের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সর্বমোট ৪৮ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১২৬ টাকা ৭৭ পয়সার বাজেট পেশ করা হয়েছে।

 বুধবার (৮ জুলাই) কোটচাঁদপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাজেট ঘোষণা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দীপা রানী সরকার। পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আবু নছর মো. মোস্তফা কামাল এবং ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোঃ আল-আমিন বাজেট প্রণয়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ঘোষিত বাজেটের আর্থিক বিবরণী ও সারসংক্ষেপ বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরে পৌরসভার সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ৩ লাখ ১ হাজার ৩০৩ টাকা ৪৯ পয়সা. এর বিপরীতে সর্বমোট রাজস্ব ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকছে ৩ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৮০৩ টাকা ৪৯ পয়সা। অন্যদিকে, পৌরসভার উন্নয়ন হিসাবের দিকে তাকালে দেখা যায়, সর্বমোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৩৭ কোটি ৮৩ লাখ ৯৩ হাজার ৮২৩ টাকা ২৮ পয়সা. যেখানে বিভিন্ন দাতা সংস্থার প্রকল্প খাত থেকেই বড় অঙ্কের বরাদ্দ (৩৩ কোটি ১১ লাখ টাকা) আসবে বলে প্রাক্কলন করা হয়েছে। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকছে ২১ লাখ ৪৩ হাজার ৮২৩ টাকা ২৮ পয়সা।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক দীপা রানী সরকার তাঁর বক্তব্যে বলেন, “পৌরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও নাগরিক সেবার মানোন্নয়ন, পরিকল্পিত আধুনিক অবকাঠামোগত উন্নয়ন, শহর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, নিরাপদ সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা এবং সুষম সড়ক আধুনিকায়নের ওপর এই বাজেটে বিশেষ ও দীর্ঘমেয়াদি গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরবাসীর সার্বিক কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এই জনকল্যাণমুখী বাজেট প্রণীত হয়েছে.” তিনি আরও দৃঢ়তার সাথে ব্যক্ত করেন যে, প্রতিটি উন্নয়ন প্রকল্পে সম্পূর্ণ স্বচ্ছতা, সততা ও শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করে পরিচালনা করা হবে এবং কোটচাঁদপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি সমগ্ৰ পৌরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই বাজেট ঘোষণা অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়. অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুচিন্তিত মতামত দেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনছারুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আজিজুর রহমান, সাবেক উপজেলা জামায়াত সেক্রেটারি সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, পৌর বিএনপির সেক্রেটারি এম এ কাশেম এবং পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাউয়ুম । অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ পৌরসভার সার্বিক উন্নয়নে প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ ও বাজেটকে সাধুবাদ জানান এবং কোটচাঁদপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সর্বস্তরের নাগরিক-বান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)