Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মারমারিতে যুবক গুরুতর আহত, ঢাকায় রেফার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:১৩ পিএম
মারমারিতে যুবক গুরুতর আহত, ঢাকায় রেফার

ছবি: প্রতীকী

যশোরের বাঘারপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই ছোট ভাইয়ের হামলায় যুবক ফিরুজ (৩০) গুরুতর আহত হয়েছেন। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন চিকিৎসক।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবক ফিরুজ বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের হোলিহট্ট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে। গত ৭ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় পারিবারিক বিষয় নিয়ে তাঁর ছোট দুই ভাই রাসেল (১৮) ও শাকিলের (১৬) সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে অভিযুক্ত দুই ভাই  ফিরুজের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, যুবক ফিরুজের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)