Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এপ্রিল পর্যন্ত জ্বালানী নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৭:৩৮ পিএম
এপ্রিল পর্যন্ত জ্বালানী নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার: প্রতিমন্ত্রী

আজ শুক্রবার দুপুর ১২টায় যশোরে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের এককালীন চেক বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামি এপ্রিল পর্যন্ত জ্বালানী নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার। এখন ৯০ দিনের চাহিদা যাতে সবসময় রাখা যায় সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় যশোরে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের এককালীন চেক বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এসময় সেখানে অন্যদের মধ্যে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ, সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ৮০টি দেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করলেও জনগণের স্বার্থে বাংলাদেশ তা করেনি। প্রতিদিন জ্বালানী খাতে ১০৭ কোটি টাকা ভর্তুকী দিচ্ছে সরকার।

ধ্রুব/এস.আই  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)