Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল-বাহাদুরপুর সড়কের কার্পেটিং শুরু, পরিদর্শনে প্রকৌশলী

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৯:৩৯ পিএম
বেনাপোল-বাহাদুরপুর সড়কের কার্পেটিং শুরু, পরিদর্শনে প্রকৌশলী

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে যশোরের বেনাপোল–বাহাদুরপুর সড়কের পিচ ঢালাই (কার্পেটিং) কাজ শুরু হয়েছে। সোমবার সকালে কাজ শুরু হওয়ার পর নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সরেজমিনে পরিদর্শন করেন বেনাপোল পৌরসভার উপসহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম।

পরিদর্শনকালে প্রকৌশলী সড়কের নির্মাণসামগ্রী ও ঢালাইয়ের পুরুত্ব পরীক্ষা করেন। এ সময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করে দিয়ে বলেন, কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকারি নির্দেশনা ও প্রকৌশলগত মানদণ্ড না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দীর্ঘদিন পর সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে তাঁদের চরম যাতায়াত ভোগান্তি পোহাতে হচ্ছিল। কাজ যেন শতভাগ মানসম্মত ও টেকসই হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাই এখন এলাকাবাসীর প্রত্যাশা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)