Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চাঁচড়া-রাজগঞ্জ সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী অমিত

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৩:০৮ পিএম
চাঁচড়া-রাজগঞ্জ সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী অমিত

সড়ক সংস্কার কাজের উদ্বোধন কালে মোনাজাত করেন অনিন্দ্য ইসলাম। ছবি: ধ্রুব নিউজ

যশোরের চাঁচড়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবিকৃত চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক সূচিত হয়েছে। শুক্রবার সকালে এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচনের আগে সড়কটি সংস্কারের যে অঙ্গীকার তিনি করেছিলেন, এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সেই কাজ শুরুর সূচনা হলো।

​ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন,

​"প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।"

​এ সময় স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর উদ্দেশে তিনি নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানান। পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার অনুরোধ করেন। সড়কের উন্নয়নকাজের মান নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করে তিনি স্থানীয়দের ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি সঠিক ও মানসম্মত কাজ বুঝে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান,  যশোর এলজিইডির নির্বাহী পরিচালক আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান,  চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম প্রমুখ।

সড়ক মেরামত ও সংরক্ষণের আওতাধীন প্যাকেজের চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়কের সংস্কার ও  প্রশস্ত করনের কাজ শুরু হয়েছে। এলজিইডি যশোর  ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা  ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। এ কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)