Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর উপশহর ও নওয়াপাড়ায় অভিযান: মাদকসহ আটক ৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৯:৩৩ পিএম
যশোর উপশহর ও নওয়াপাড়ায় অভিযান: মাদকসহ আটক ৫ জনের কারাদণ্ড

ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ৫জন। ছবি: ধ্রুব নিউজ

যশোর উপশহর ও কিসমত নওয়াপাড়া বস্তিতে অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে উপশহর ক্যাম্পের পুলিশ তাদের আটক করে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম এই সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো— কিসমত নওয়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে চিহ্নিত মাদক কারবারি বাদশা আলম, উপশহর সি-ব্লকের বাসিন্দা ইয়াকুবের ছেলে শান্ত ইসলাম, একই ব্লকের রফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম, ৫ নম্বর সেক্টরের নওয়াব আলীর ছেলে বাবুল হোসেন এবং কিসমত নওয়াপাড়ার মাদক ব্যবসায়ী হাসান গাজীর স্ত্রী মল্লিকা রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের মধ্যে মাদক কারবারি বাদশা আলমকে ৬ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাসিন্দা শান্ত ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, বাসিন্দা সামিউল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, বাসিন্দা বাবুল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং মাদক ব্যবসায়ী মল্লিকা রহমানকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে উপশহর ও কিসমত নওয়াপাড়ার বস্তিসহ আশপাশের এলাকায় মাদক কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছিল। শনিবার বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ওই ৫ জনকে আটক করা হয়। রোববার তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক এই দণ্ডাদেশ দেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)