Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৮:৪১ পিএম
যশোরে কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

যশোরে ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের সাড়ে ৪টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: ধ্রুব নিউজ

যশোরে ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের সাড়ে ৪টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার শ্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে তৌফিকুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৩৬ গ্রাম ওজনের সাড়ে ৪টি সোনার বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় বিকেলে আটক তৌফিকুরের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)