Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধর্ষণচেষ্টার মামলায় আটক শাকিল কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৮:৫৮ পিএম
ধর্ষণচেষ্টার মামলায় আটক শাকিল কারাগারে

 

যশোরের বসুন্দিয়ায় প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম হাসিবুল হাসান শাকিল। তিনি বসুন্দিয়া পুরাতন বাজার এলাকার শেখ জাহাঙ্গীরের ছেলে। মঙ্গলবার পুলিশ তাকে আটক করে।

মামলার অভিযোগে জানা গেছে, আটক হাসিবুল হাসান শাকিল এলাকায় লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তিনি প্রতিবেশী ওই গৃহবধূকে ভাবী বলে ডাকতেন। তার বাড়িতে গিয়ে বিভিন্ন সময় মিষ্টি কথার মাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। একপর্যায়ে তিনি তাকে কুপ্রস্তাব দেন। পরে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানালে হাসিবুল হাসান শাকিল ক্ষিপ্ত হয়ে ২০২৫ সালের ১১ জুন বিকেলে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাসিবুল হাসান শাকিলকে আসামি করে মামলা করেন। এ মামলায় পুলিশ তাকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)