Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সীমান্তে বিজিবির অভিযান: ১২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ,২০২৬, ০৮:০৫ পিএম
সীমান্তে বিজিবির অভিযান: ১২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

মালিকবিহীন অবৈধ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন অবৈধ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় এই অভিযান পরিচালনা করে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে বিজিবির পরিকল্পিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালিত হচ্ছে। এর ফলে নিয়মিতভাবে চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৮২টি ভারতীয় শাড়ি, ১৯টি সন পাপড়ি, ৪৮টি খাদ্যসামগ্রী, ১,১৯৫টি চকলেট এবং ১,২৭৬টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)