খুলনা প্রতিনিধি
(বিএল) কলেজে কর্মরত কর্মচারীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিএল কলেজ থানা ছাত্রশিবির। ছবি: ধ্রুব নিউজ
খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজে কর্মরত কর্মচারীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিএল কলেজ থানা ছাত্রশিবির। বুধবার দুপুর ২:৩০ মিনিটে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, সাবেক মহানগর সভাপতি মোশাররফ আনসারী, বিএল কলেজ থানা ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদ এবং সেক্রেটারি মাহি চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহানগর সভাপতি রাকিব হাসান তাঁর বক্তব্যে বলেন, একটি কলেজ পরিচ্ছন্ন ও সচল রাখতে কর্মচারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও সহমর্মিতার অংশ হিসেবেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। প্রতি বছরের মতো এবারও ছাত্রশিবির সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে থাকার চেষ্টা করেছে। তিনি আরও যোগ করেন, ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, দুধ, কিসমিস, বাদাম ও নুডলসসহ বিভিন্ন খাদ্যপণ্য। উপহার পেয়ে কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।