বেনাপোল (যশোর) প্রতিনিধি
দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া গৃহবধূ মোসা. আফিয়া খাতুন-এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে এক দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া গৃহবধূ মোসা. আফিয়া খাতুন-এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পারিবারিকভাবে অস্বচ্ছল হওয়ায় তাঁর চিকিৎসার জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ নিজ বাড়ির সামনে রাস্তার পাশের একটি ছাইগাদায় অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর দগ্ধ হন আফিয়া খাতুন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ গভীরভাবে পুড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দগ্ধ আফিয়া খাতুন-এর পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং প্রয়োজনে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আফিয়া খাতুন-এর পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল। তাঁর ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে পরিবারটি হিমশিম খাচ্ছিল। এমন সংকটময় মুহূর্তে প্রশাসনের এই মানবিক সহায়তা তাঁদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।