Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঊষার আলো’র উপহারে ঈদের খুশি শতপরিবারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ,২০২৬, ০৮:০৮ পিএম
ঊষার আলো’র উপহারে ঈদের খুশি শতপরিবারে

বুধবার দুপুরে যশোর সদরের সাতমাইল বাজারে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ছবি: ধ্রুব নিউজ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ঊষার আলো । আজ বুধবার দুপুরে যশোর সদরের সাতমাইল বাজারে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে উৎসবের খুশি ভাগ করে নিয়েছে সংগঠনটি।

উপহার বিতরণ অনুষ্ঠানে মানবিক এই আয়োজনের সাথে উপস্থিত ছিলেন ঊষার আলো সামাজিক সংগঠনের সভাপতি কামরুল ইসলাম শিহাব, সেক্রেটারি ফেরদৌস হাসান জাকির, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক রহমান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক হুসাইন আহমেদ টনি। এছাড়াও সংগঠনের অন্যান্য নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের মাঝে উপহার পৌঁছে দেন।

অনুষ্ঠানে ঊষার আলো সামাজিক সংগঠনের সভাপতি কামরুল ইসলাম শিহাব বলেন, ঈদুল ফিতর মানেই খুশির উৎসব। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রিয়জনদের মাঝে সেই আনন্দ পৌঁছে দিতেই প্রতি বছরের মত এ বছরও আমরা শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ, তেল ও নুডলসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, মানুষের কল্যাণে ঊষার আলো সামাজিক সংগঠন আগামীতেও এই ভালোবাসার ধারা অব্যাহত রাখবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)