Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রোববার যশোরে নতুন জেলা জজ যোগ দিচ্ছেন, ১৭ মার্চ আসছেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০৮:৫৬ পিএম
আপডেট : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০৯:০৫ পিএম
রোববার যশোরে নতুন জেলা জজ যোগ দিচ্ছেন, ১৭ মার্চ আসছেন আইনমন্ত্রী

যশোর জেলা জজ আদালতে দীর্ঘদিনের বিচারক-আইনজীবী দ্বন্দ্ব ও আদালত বর্জন কর্মসূচির মধ্যেই নতুন জেলা ও দায়রা জজ নিয়োগের খবর পাওয়া গেছে। আগামী রোববার নতুন জেলা ও দায়রা জজ যশোরে যোগদান করবেন। এছাড়া আগামী ১৭ মার্চ যশোর সফরে আসছেন আইনমন্ত্রী। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএম গফুর এক বিবৃতিতে জানান, সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সিনিয়র আইনজীবী দেবাশীষ দাসের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল আইনমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে যশোরের বর্তমান পরিস্থিতি ও আইনজীবীদের সমস্যার কথা বিস্তারিত জানানো হয়েছে। এএম গফুর আগামী ১৭ মার্চ আইনমন্ত্রীর যশোর সফর উপলক্ষে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এদিকে, যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারকের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও আইন সচিবের হস্তক্ষেপ কামনা করে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আরএম মঈনুল হক খান ময়না, বোরহান উদ্দিন জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র আইনজীবী আরএম মইনুল হক খান ময়না জানান, বর্তমানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুল ইসলামের আদালত বর্জন কর্মসূচি চলছে। যশোরের বিচার বিভাগ থেকে এখনো কোনো প্রতিকার না পাওয়ায় বিচারকার্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, ওই দুই বিচারককে অপসারণ করে নতুন বিচারক নিয়োগ দেওয়া হলে আইনজীবীরা আবারও আদালতে ফিরে যাবেন।

গত ১ মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের মতবিরোধের সৃষ্টি হয়। সেদিন আদালত মুলতবি করা হলেও পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল। তবে আইনজীবীদের দাবি, এরপর বিচারক আইরিন পারভীন পুনরায় অশোভন আচরণ শুরু করেন। এর জেরে জরুরি সভা ডেকে আইনজীবী সমিতির সদস্যরা দুই বিচারকের অধীনে তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেন, যা বর্তমানেও চলমান রয়েছে। নতুন জেলা জজের যোগদান এবং আইনমন্ত্রীর সফরের মধ্য দিয়ে যশোরের বিচারিক অঙ্গনে চলমান এই সংকটের সমাধান হবে বলে আশা করছেন সাধারণ আইনজীবীরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)