Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সন্ত্রাস বিরোধী প্রতিবাদে অংশ নেয়ার পর নিজেই অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০৩:১৪ পিএম
আপডেট : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০৪:৩০ পিএম
সন্ত্রাস বিরোধী প্রতিবাদে অংশ নেয়ার পর নিজেই অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক

অস্ত্র ও ককটেলসহ র‍্যাবের হাতে আটক জাকারিয়া ইসলাম রনি। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে জাকারিয়া ইসলাম রনি নামে এক যুবককে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।

স্থানীয়দের দাবি, নিজ অপরাধ ঢাকতে আটক জাকারিয়া ইসলাম রনি মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে সন্ত্রাস ও মাদক বিরোধী প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নিয়ে নিজেই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, ওই বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালান। অভিযানের সময় রনিকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি দেশীয় পিস্তল,একটি ম্যাগাজিন ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক রনিকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার কিছু বাসিন্দা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। সেখানে নারী-পুরুষসহ এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী দিন-রাত ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, নিজ অপরাধ ঢাকতে আটক জাকারিয়া ইসলাম রনি ওই প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে এর একদিন পরই তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারসহ র‍্যাবের হাতে আটক হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অনেকেরই অভিযোগ রনি একজন মাদক বিক্রেতা এবং সন্ত্রাসী তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এলাকায়। তাকে আটকদের পরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)