Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ০৮:৩৩ পিএম
যশোরে  ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: ধ্রুব নিউজ

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তার অধিকার নিশ্চিতে যশোরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এই দণ্ড প্রদান করা হয়েছে। 

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রির অপরাধে নিউ মার্কেট এলাকার চৌধুরী কিচেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দইয়ের ওজনে কারচুপি করার দায়ে দড়াটানা মোড়ের নিউ ভৈরব হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ক্রেতাকে যথাযথ ভাউচার প্রদান না করা এবং বিদেশি থ্রিপিসের সপক্ষে ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারায় এইচ এম এম রোডের ক্লিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, মুজিব সড়কের আড়ং-কে ভবিষ্যতে ভোক্তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা।  

সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান আরও জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)