Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগর থেকে আরো ১২টি ককটেল উদ্ধার, হত্যা মামলার আসামি আজিজুল আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০৮:০৩ পিএম
অভয়নগর থেকে আরো ১২টি ককটেল উদ্ধার, হত্যা মামলার আসামি আজিজুল আটক

অভয়নগর থেকে ১২টি ককটেলসহ একজন আটক ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রামে অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক হত্যা মামলার আসামিকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (১১ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত  হলেন ইছামতি গ্রামের সরাফত শেখের ছেলে আজিজুল শেখ।

র‌্যাবের একটি সূত্রে জানা গেছে, আজিজুল শেখ ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতর ও উঠানে লুকিয়ে রাখা ১২টি ককটেল উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার সিদ্দিপাশা নাউলী আড়পাড়া গ্রামে অনুরূপ এক অভিযান চালিয়েছিল র‌্যাব। সেখানে নাউলী আড়পাড়া গ্রামের জাফফার গাজীর ছেলে সুলতান গাজী (৩৫) নামক এক যুবককে ১২টি ককটেলসহ আটক করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)