Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর ইনস্টিটিউট নির্বাচনে চলছে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ১০:২০ এ এম
যশোর ইনস্টিটিউট নির্বাচনে চলছে ভোট গ্রহণ

ভোট দিলে লাইনে দাড়িয়েছেন ভোটররা ছবি: ধ্রুব নিউজ

ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার  সকাল দশটায় এই ভোট শুরু হয়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো চত্বর।

এবারের নির্বাচনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ এবং ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ নামে দুটি প্যানেল থেকে ২০ জন করে মোট ৪০ জন প্রার্থী মাঠে রয়েছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন নুরুন্নবী (ব্যালট ৪১) ও মাহবুবুর রহমান (ব্যালট ৪২)। ৩ হাজার ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন।

এ. জেড. এম. সালেক (স্বপন) ও কবি কাসেদুজ্জামান সেলিমের নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন সমিতি (ব্যালট ১-২০) নামে এই প্যানেলটি ‘আমাদের অঙ্গীকার সংস্কার ও উন্নয়ন, বাস্তবায়ন করতে চাই যশোরবাসীর সমর্থনে’ স্লোগান নিয়ে লড়ছে।

আনিসুজ্জামান পিন্টু ও তরিকুল ইসলামের নেতৃত্বে পরিবর্তন ও উন্নয়ন পরিষদ (ব্যালট ২১-৪০) নামে প্যানেলটি ‘নতুন মুখ, নতুন ঐক্য, নতুন আলো’ স্লোগান নিয়ে পরিবর্তনের ডাক দিয়েছে।

নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ভোটকেন্দ্রের মাঠে একাধিক সাধারণ ভোটারের সাথে কথা বলে জানা গেছে, কোনো একক প্যানেল নয়, বরং দুই প্যানেলের যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের সমন্বয়ে একটি মিশ্র ফলাফল আসতে পারে।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে যশোরবাসীর দৃষ্টি এখন ইনস্টিটিউট চত্বরের দিকে। কে হাসবেন শেষ হাসি—সংস্কার নাকি পরিবর্তন, তা আজই স্পষ্ট হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)