Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সংক্ষিপ্ত ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মধুকবির জন্মবার্ষিকী পালন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ১১:৩৭ এ এম
যশোরে সংক্ষিপ্ত ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মধুকবির জন্মবার্ষিকী পালন

যশোরে সংক্ষিপ্ত ও ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরে সংক্ষিপ্ত ও ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার কবির জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়ির ‘মধু পল্লীতে’ জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

প্রতিবছর কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘মধুমেলা’ অনুষ্ঠিত হলেও জাতীয় নির্বাচনের কারণে এ বছর মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তাই একদিনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

দিনের শুরুতে মহাকবি মধুসূদন দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় প্রবন্ধ পাঠ ও কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কবির স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত পংক্তিমূলক প্রবন্ধ সংকলন ‘সনেট’-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের জন্য আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা কবির অমর সৃষ্টি ও বাংলা সাহিত্যে তাঁর অবিস্মরণীয় অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)