Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মধু কবির ২০২ তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০১:২৪ এ এম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ১০:২৫ এ এম
মধু কবির ২০২ তম জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মদিন আজ।

যশোরের কেশবপুরের কপোতাক্ষ তীরের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জমিদার রাজ নারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর পরিবারে জন্ম এই মহাকবির।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট প্রবর্তনের মাধ্যমে মাতৃভাষাকে সমৃদ্ধ করেছেন বিশ্ব দরবারে। তিনি সুদুর ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে মাতৃভাষা বাংলায় সৃষ্টি করেছেন অসংখ্য সাহিত্য কর্ম।

তিনি একসময় ইংরেজি সাহিত্যকে গ্রহণ করলেও প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্যকে আত্মস্থ করেছিলেন নিবিড়ভাবে।‘শর্মিষ্ঠা’ নাটকটি মধুসূদনের এ প্রয়াসের প্রথম ফসল। সৃষ্টির নেশা কবিকে মাতিয়ে তুলেছিল, তিনি সৃষ্টির উন্মাদনায় পদ্মাবতী (১৮৬০), একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১) এবং মায়া কানন (১৮৭৪ মৃত্যুপরবর্তীতে প্রকাশিত) এর মতো অসাধারণ নাটক ও প্রহসনগুলো রচনা করেছিলেন।

তার মেঘনাদবধ কাব্য রামায়ণের পৌরাণিক কাহিনী থেকে সংগৃহীত হলেও প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের ভাবনার সংমিশ্রণে মধুসূদনের এ এক অপরূপ সৃষ্টি।

শেষ জীবনে অর্থাভাব, ঋণগ্রস্থ ও অসুস্থতায় মাইকেল মধুসূদন দত্তের জীবন দূর্বিষহ উঠেছিল। এরপর সকল চাওয়া পাওয়াসহ সকল কিছুর মায়া ত্যাগ করে ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় তিনি মাত্র ৪৯ বছর বয়সে মহাকবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)