Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

বিবিসি বাংলা বিবিসি বাংলা
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি,২০২৬, ১০:১৩ পিএম
কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

কলকাতা বইমেলার আয়োজন করে বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এ বছরও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিতে পারবেন না। এ নিয়ে দ্বিতীয়বার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন থাকবে না।

এর আগে প্রতিবছরই বাংলাদেশের অনেক প্রকাশক কলকাতা বইমেলায় অংশ নিতেন। ২০২৪-এর জুলাই-অগাস্টের আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরও মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না। এ বছরও তারা থাকছেন না।

কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে এবার মেলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না।’ কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলোও নিশ্চিত করেছে যে, এবারের বইমেলায় যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল।

বিবিসিকে ত্রিদিব চ্যাটার্জি বলেন, ‘ভারত-বাংলাদেশের এখন যা সম্পর্ক, তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় যোগদান করার ছাড়পত্র দিতে পারছে না গিল্ড। সেই সবুজ সংকেত আসেনি, তাই বাংলাদেশ মেলায় থাকছে না। তবে যদি এখানকার কোনও স্টলে বাংলাদেশের বই কেউ রাখেন, তাতে আমাদের আপত্তি নেই।’

যুক্তরাষ্ট্রও কলকাতার বইমেলায় নিয়মিত মেলায় যোগ দিত। কিন্তু এবার তারাও থাকবে না। কারণ হিসেবে ত্রিদিব চ্যাটার্জি বলেছেন, ‘বাজেট অ্যালোকেশন হয়নি।’ তবে প্রথমবারের মতো মেলায় যোগ দেবে ইউক্রেন। ১৫ বছর পর ফিরছে চীনের প্যাভেলিয়ন।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু থেকে মেলা শুরু হওয়ার কথা। সল্ট লেকের স্থায়ী ‘বইমেলা প্রাঙ্গণ’-এ মেলা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)