Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না:  প্রধান বিচারপতি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ১০:৫১ পিএম
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না:  প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না। আজ শনিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, মামলার বিষয়, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। সেজন্য বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে।
 বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে এআই ব্যবহারে একটি আইনগত কাঠামো থাকা প্রয়োজন। এআই দিয়ে রায় লেখা অনুচিত কাজ।

তিনি আরও বলেন, এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এআই ব্যবহারে অবকাঠামোর পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে যাচাই-বাছাই ছাড়া এআইয়ের তথ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি। এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে নানা পরামর্শ দেন প্রধান বিচারপতি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)