Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৪:৪২ পিএম
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তারা মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে আরও দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিট ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নূর আলম পান্নু। 

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ, সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও সিরাজুল ইসলাম সাগর, গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান।

অন্যদিকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলে সভাপতি পদে ইসমত হাসার, সাধারণ সম্পাদক পদে আ. ক. ম. মনিরুল ইসলাম।

প্যানেলের সহসভাপতি পদে গাজী মুহা: মাহফুজুর রহমান ও মনজুর কাদের আশিক এবং যুগ্ম সম্পাদক পদে ওয়াজিউর রহমান প্রার্থী হয়েছেন। সদস্য পদে প্রার্থী হয়েছেন উবায়র হোসেন ও জাকির হোসেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট ইমদাদুল হক।

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সমিতির ৬০২ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)