Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, ১৪ বছরের কিশোরী উদ্ধার

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৮:০৩ পিএম
শার্শায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, ১৪ বছরের কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার প্রধান আসামি নূর মোহাম্মাদ বাবুকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। এ সময় ১১ আগস্ট ২০২৬ তারিখে শার্শা থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের (মামলা নম্বর-১৮) এজাহারনামীয় আসামি নূর মোহাম্মাদ বাবুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর মোহাম্মাদ বাবু শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ এলাকার মো. আশরাফুলের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামি বাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকে।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার কিশোরীকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিভাবকের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের দ্রুত অভিযানে আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)