Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হৃদরোগে আক্রান্ত হয়ে ইউএফসি ফাইটার আলান নাসিমেন্তোর মৃত্যু

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ১১:৪৬ এ এম
হৃদরোগে আক্রান্ত হয়ে ইউএফসি ফাইটার আলান নাসিমেন্তোর মৃত্যু

সদ্য প্রয়াত মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) তারকা আলান নাসিমেন্তো ছবি: ইউ এফ সি

মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রাজিলিয়ান মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) তারকা আলান নাসিমেন্তো। জনপ্রিয় এই ফ্লাইওয়েট ফাইটারের হঠাৎ চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্বের মার্শাল আর্ট অঙ্গনে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এমএমএ প্রমোশন 'আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ' (ইউএফসি) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নাসিমেন্তোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইউএফসি সূত্র জানায়, সোমবার সকালে নিজের ঘরের বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায় এই ব্রাজিলিয়ান তারকাকে। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংস্থাটির প্রকাশিত শোকবার্তায় বলা হয়, “জরুরি চিকিৎসাসেবা দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালায়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তার আগেই তিনি মৃত্যুবরণ করেন।”

ইউএফসি কর্তৃপক্ষ তাদের আবেগঘন বার্তায় আরও যোগ করে, “নাসিমেন্তোর এই অকাল ও বেদনাদায়ক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু এবং অনুরাগী সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও শ্রদ্ধা রইল।”

২০২১ সালে পেশাদার ফাইটিং রিং ইউএফসিতে অভিষেক ঘটে আলান নাসিমেন্তোর। এর পর থেকেই অসাধারণ লড়াইয়ের মাধ্যমে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে আসছিলেন তিনি। ক্যারিয়ারে মোট ২৯টি পেশাদার এমএমএ ফাইটে অংশ নিয়ে ২২টিতেই তিনি জয় ছিনিয়ে আনেন, যেখানে হারের মুখ দেখতে হয়েছে মাত্র ৭টি ম্যাচে। ইউএফসির মূল রিংয়ে ৬টি লড়াইয়ে নেমে ৪টিতেই শেষ হাসি হেসেছিলেন এই ব্রাজিলিয়ান যোদ্ধা।

নাসিমেন্তোকে সবশেষ অক্টোবরে রিংয়ে দেখার কথা ছিল সমর্থকদের। এর আগে গত জুন মাসে মিচ রাপোসের বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন তিনি। হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ে পয়েন্টের ব্যবধানে সামান্য পিছিয়ে থেকে তাকে হার মানতে হয়েছিল। অক্টোবরের পরবর্তী লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি যখন চলছিল, ঠিক তখনই জীবনের কাছে হেরে রিংয়ের চিরবিদায় নিলেন এই অদম্য ফাইটার।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)