Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে দুর্লভ রেকর্ড গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:৪১ এ এম
৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে দুর্লভ রেকর্ড গড়লেন মেসি

পূর্বের সব রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে আরও একটি অনন্য কীর্তি গড়লেন লিওনেল মেসি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অ্যাসিস্ট করে তিনি বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন আসরে অ্যাসিস্ট করার নজির স্থাপন করেছেন।

ম্যাচে রোমেরোর গোলে সহায়তা করেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই অ্যাসিস্টের মাধ্যমেই ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেন তিনি।   

মেসি প্রথম অ্যাসিস্ট করেন ২০০৬ বিশ্বকাপে। এরপর ২০১০ ও ২০১৪ আসরে একটি করে, ২০১৮ বিশ্বকাপে দুটি এবং কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে তিনটি অ্যাসিস্ট করেন। চলমান ২০২৬ বিশ্বকাপেও ইতোমধ্যে একটি অ্যাসিস্ট যোগ করে ছয়টি পৃথক বিশ্বকাপ আসরে অ্যাসিস্ট করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো ফুটবলার তিনটির বেশি ভিন্ন আসরে অ্যাসিস্ট করতে পারেননি। ফলে ছয়টি আলাদা বিশ্বকাপে অ্যাসিস্ট করে মেসি আবারও প্রমাণ করলেন, বিশ্ব ফুটবলের ইতিহাসে তার অবস্থান কতটা অনন্য।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)