Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, খেলা ৪ জুলাই

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৮:৩৭ এ এম
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, খেলা ৪ জুলাই

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্ব শেষে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম চমক কেপ ভার্দে। মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি নিজেদের অভিষেক বিশ্বকাপেই রূপকথা লিখে পা রেখেছে রাউন্ড অব ৩২-এ। তবে নকআউটের এই লড়াইয়ে তাদের সামনে এবার পর্বতসমান চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। আগামী ৪ জুলাই (শনিবার) যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে লড়াই।

গ্রুপ 'এইচ'-এ তিন ম্যাচে তিনটি ড্র করে রানার্সআপ হয়েছে কেপ ভার্দে। শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। এর আগে স্পেনের সঙ্গে ০-০ এবং উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে আফ্রিকার দলটি। একই গ্রুপে স্পেনের কাছে উরুগুয়ের হারে শেষ বত্রিশ নিশ্চিত হয় কেপ ভার্দের।

তিন ম্যাচেই দারুণ ফুটবল খেলেছে দলটি। বিশেষ করে রক্ষণভাগ ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। গোলরক্ষক ভোজিনহা একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন। অন্যদিকে, গ্রুপ 'জে'-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আগেই পরের পর্ব নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির দল।

ফিফার নকআউট সূচি অনুযায়ী, 'জে' গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে 'এইচ' গ্রুপের রানার্সআপ কেপ ভার্দে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)