Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় এমপি সাবিরা  মুন্নির সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৮:১১ পিএম
ঝিকরগাছায় এমপি সাবিরা  মুন্নির সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ঝিকরগাছায় নবনির্বাচিত সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় নবনির্বাচিত সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার (২৭ জুন) বিকেলে ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১৪  থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নিকে ফুলেল শুভেচ্ছা দেন শিক্ষক নেতারা। এ সময় শিক্ষক সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মোস্তফা কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগর, কানারআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, মিশ্রিদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান এবং পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মির আজিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা।

এ সময় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের বিভিন্ন বিষয় ও এলাকার শিক্ষা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। জবাবে সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি শিক্ষকদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষকদের যৌক্তিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)