Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৮:২৯ এ এম
বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র!

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে বরাবরই বাড়তি উত্তাপ ছড়ায় বিশ্ব রাজনীতি। বিশেষ করে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক যখন খাদের কিনারে, তখন ফুটবলবিশ্বে দানা বাঁধছে এক নতুন রোমাঞ্চ। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে কি তবে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী? গ্রুপ পর্বের সমীকরণ বলছে, সব ‘যদি-কিন্তু’র হিসাব মিললে মাঠের এই যুদ্ধ দেখার সম্ভাবনা এখনো বেশ ভালোভাবেই টিকে আছে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইরান ফুটবল দলকে নিজেদের দেশে প্রবেশ করতে দিতে চাইছিল না না মার্কিন প্রশাসন। তবে ফিফার নির্দেশনার কারণে শেষ পর্যন্ত তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে খেলার অনুমতি দিতে বাধ্য হয়েছে তারা। তবে ইরানিদেরকে অদ্ভুত শর্ত দিয়েছে মার্কিনরা। তাদের খেলার অনুমতি থাকলেও দেশটিতে অবস্থানের অনুমতি নেই। ফলে ম্যাচ শেষ করেই তারেমিদের উড়াল দিতে হচ্ছে প্রতিবেশী মেক্সিকোতে। যেখানে বিশ্বকাপের জন্য নিজেদের বেস ক্যাম্প গেড়েছে ইরান দল।

মাঠের লড়াইয়ে ‘ডি’ গ্রুপ থেকে ইতিমধ্যেই টানা দুই ম্যাচ জিতে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে ফেলেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। হেড-টু-হেডে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে। শেষ ৩২-এ তারা মুখোমুখি হবে বি, ই, এফ, আই কিংবা জে গ্রুপের যেকোনো একটি তৃতীয় স্থান অধিকারী দলের বিরুদ্ধে।

অন্যদিকে, ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইরান। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে তাদের অবশ্যই হারাতে হবে টেবিলের শীর্ষে থাকা মিসরকে।

গ্রুপ পর্বের বর্তমান অবস্থানের কারণে ‘রাউন্ড অব ৩২’-এ দুই দলের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। তবে সব ‘যদি-কিন্তু’র সমীকরণ মিললে আগামী ৭ জুলাই সকাল ৬টায় সিয়াটলের মাঠে শেষ ষোলোর মহারণেই দেখা হতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের। তার জন্য মেলাতে হবে কঠিন সমীকরণ। ইরানকে তাদের শেষ ম্যাচে মিসরকে হারিয়ে অবশ্যই ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর দুই দলকেই নিজ নিজ ‘রাউন্ড অব ৩২’-এর নকআউট বাধা পার করে শেষ ষোলো নিশ্চিত করতে হবে।

এই দুটি শর্ত পূরণ হলেই বিশ্বরাজনীতির দুই প্রধান প্রতিপক্ষ ফুটবল মাঠের যুদ্ধক্ষেত্রে মুখোমুখি দাঁড়াবে। মাঠের বাইরে দা-কুমড়ো সম্পর্ক থাকা এই দুই দেশ সিয়াটলের মাঠে শেষ পর্যন্ত মুখোমুখি হতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)