Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরাককে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৫:৩১ এ এম
ইরাককে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

গোলের পর উদযাপন করছেন সেনেগালের খেলোয়াড়রা ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর ম্যাচে দশ জনের দলে পরিণত হওয়া ইরাককে ৫-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে সেনেগাল। ফ্রান্স ও নরওয়ের কাছে আগের দুই ম্যাচ হারের পর এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ‘লায়ন্স অব তেরাঙ্গা’। সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় তারা এখন পঞ্চম স্থানে উঠেছে। তবে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করতে তাদের অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। 

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে সেনেগাল। মাত্র ৪ মিনিটেই হাবিব দিয়ারার গোলে লিড নেয় তারা। এরপর ১৩তম মিনিটে সাদিও মানেকে ফাউল করার অপরাধে ভিএআর রিভিউর পর সরাসরি লাল কার্ড দেখেন ইরাকের ডিফেন্ডার রিবিন সুলাকা। দশ জনের দলে পরিণত হওয়ার পর ইরাকের জন্য ম্যাচটি আরও কঠিন হয়ে ওঠে।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় সেনেগাল। ৫৬তম মিনিটে জিদান ইকবালের ভুলের সুযোগ নিয়ে ইসমাইলা সার দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এরপর বদলি হিসেবে মাঠে নেমেই চমক দেখান পাপে গেইয়ে। ৫৯ মিনিটে চমৎকার এক শটে নিজের প্রথম গোল করার পর ৭১ মিনিটে দলের চতুর্থ গোলটিও করেন তিনি। ৮২তম মিনিটে ইলিমান এনদিয়ায়ের গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় সেনেগালের।

পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য ধরে রাখে সেনেগাল। ম্যাচে ৬৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে তারা মোট ৩০টি শট নেয়, যার মধ্যে ১২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, কোণঠাসা ইরাক মাত্র ৩১ শতাংশ বল দখলে রেখে ৬টি শটের মধ্যে কেবল ১টি লক্ষ্যে রাখতে পারে। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)