Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে : আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৬:১৯ পিএম
বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে : আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশা প্রকাশ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটসংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ম্যাচ শেষে রাষ্ট্রদূত পদ্মা নদী ও পদ্মা সেতুর আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সময় কাটান।

রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‘এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।’

প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকেরা খেলাটি উপভোগ করেন। অনেকেই রাষ্ট্রদূতের সঙ্গে মাঠে নেমে খেলায় অংশ নেন।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনসহ স্থানীয় জনপ্রতিনিধি, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)