ক্রীড়া ডেস্ক
মিরপুর স্টেডিয়ামে খেলা বন্ধ ছবি: সংগৃহীত
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডের দ্বিতীয় ইনিংসের ৪২.২ ওভারে খেলা বন্ধ হওয়ার সময় অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ১৯১।
জিততে বাংলাদেশের দরকার আর ১ উইকেট, অস্ট্রেলিয়ার লাগবে ৪৬ বলে ৯৪ রান।
বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়াল বজ্রপাত। সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১ উইকেট, অস্ট্রেলিয়ার লাগবে ৪৬ বলে ৯৪ রান। মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। এখন আর খেলা না হলে বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচটি জিতবে ৮৬ রানে।