Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ইলেকশন: আবারও জয়ের দ্বারপ্রান্তে পেরেজ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৮:০১ পিএম
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ইলেকশন: আবারও জয়ের দ্বারপ্রান্তে পেরেজ

টানা ১৬ বছর সফলভাবে ক্লাবটি পরিচালনার পর, সান্তিয়াগো বার্নাব্যুতে পেরেজের শাসন আমল আরও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে ছবি: গেটি ইমেজেস স্পোর্ট

রিয়াল মাদ্রিদের ডাগআউট কিংবা বোর্ডরুম—সবখানেই যেন একচ্ছত্র আধিপত্য ফ্লোরেন্তিনো পেরেজের। টানা ১৬ বছর সফলভাবে ক্লাবটি পরিচালনার পর, সান্তিয়াগো বার্নাব্যুতে তার এই শাসন আমল আরও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। সব ঠিক থাকলে স্প্যানিশ জায়ান্টদের ইতিহাসের অন্যতম সফল এই প্রেসিডেন্টের মোট কার্যকাল স্পর্শ করতে যাচ্ছে ২৫ বছরের মাইলফলক।

​সম্প্রতি ক্লাবটির প্রেসিডেন্ট ইলেকশনে পেরেজের নিরঙ্কুশ বিজয় এখন কেবলই সময়ের ব্যাপার। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী রিকুয়েলমে এনরিকের বিপক্ষে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম 'মার্কা'-র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, পেরেজ ইতোমধ্যে ৬৪.৫২% ভোট পেয়ে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন, যেখানে তার প্রতিপক্ষ এনরিকে পেয়েছেন মাত্র ৩৫.৪৮% ভোট।

​নির্বাচনে জয়ের সুবাস পাওয়ার মাঝেই আগামী মৌসুমের জন্য দল গোছানোর মাস্টারপ্ল্যান সাজিয়ে ফেলেছেন পেরেজ। রিয়াল মাদ্রিদ বসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পোর্টস মিডিয়ায় গুঞ্জন এখন তুঙ্গে।

​প্রথম সাইনিং ইব্রাহিম কোনাতে: পেরেজের ঘোষণা অনুযায়ী, নতুন মেয়াদে ক্লাবের প্রথম সাইনিং হতে যাচ্ছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। রক্ষণভাগকে আরও নিরেট করতেই লিভারপুলের এই তারকাকে বার্নাব্যুতে উড়িয়ে আনার পরিকল্পনা করছেন তিনি।

​মাইকেল ওলিসের জন্য ১৫০ মিলিয়নের মেগা বিড: শুধু রক্ষণভাগই নয়, আক্রমণভাগকে আরও ধারালো করতে বড় ধামাকা দিতে যাচ্ছেন পেরেজ। বিভিন্ন রিপোর্টের সূত্রমতে, বায়ার্ন মিউনিখের রাইট উইঙ্গার মাইকেল ওলিসেকে দলে ভেড়াতে ১৫০ মিলিয়ন ইউরোর একটি বাম্পার বিড করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ।

​রেকর্ড ব্রেকিং দলবদল আর একের পর এক ট্রফি জয়—পেরেজের হাত ধরে রিয়াল মাদ্রিদ যে আরেকটি নতুন গ্যালাক্টিকো যুগের দিকে এগিয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)