Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বালিয়াডাঙ্গা  প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৫:০৯ পিএম
বালিয়াডাঙ্গা  প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর জনাব মো. রবিউল ইসলাম।

যশোর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, পিটিএ কমিটির সভাপতি মাসুদ হোসেন মোর্তজা এবং চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক ও বিদ্যালয়ের পিটিএ কমিটির সদস্য ইমরান হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লাফ, আবৃত্তি, গান ও নৃত্যসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)